৯০০ হাঁস লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশে দুর্বৃত্তরা এক খামারির দুই পাহারাদারকে হাত-পা বেঁধে খামারে ফেলে রেখে ৯০০ হাঁস নিয়ে গেছে। গত মঙ্গলবার গভীর রাতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ৮ নম্বর সেতু এলাকার মাগুরাবিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে। থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রামের হাজী খামারির মালিক রেজাউল করিম হাঁসগুলোকে বিলের খালে উন্মুক্ত খাবার দিতেই এই অস্থায়ী খামার বানিয়েছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা দুটি নছিমনে করে লুট করা হাঁসগুলো নিয়ে যায়। হাঁসগুলোর মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম বাচ্চু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।