৯২ জেলে কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ অনুপ্রবেশের দায়ে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগর থেকে আটক মিয়ানমারের ৯২ জন জেলেকে গতকাল বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়েছে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল দুপুরে টেকনাফ থানার পুলিশ ৯২ জেলেকে কক্সবাজারের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে। আদালতের বিচারক মো. তৌফিক আজিজ ৯২ জেলেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার জানান, গত মঙ্গলবার সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের জলসীমা থেকে ১২টি মাছ ধরার ট্রলারসহ মিয়ানমারের ৯২ জন জেলেকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। ওই ৯২ জেলে বাংলাদেশের জলসীমানায় অনুপ্রবেশ করে মাছ ধরছিলেন। এ ব্যাপারে গত বুধবার তাঁদের বিরুদ্ধে মামলা হয়।