৯২১ কেজি চোরাই চিংড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় গত শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ৯২১ কেজি চিংড়িসহ দুটি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, শনিবার রাতে হ্নীলার চৌধুরীপাড়া এলাকার বেড়িবাঁধের কাছে একটি নৌকাকে থামানোর সংকেত দেওয়া হয়। তখন নৌকায় থাকা লোকজন সংকেত অমান্য করে নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি চালিয়ে ৪৮৯ কেজি বাগদা চিংড়ি মাছ পাওয়া যায়।
একই দিন রাতে নাটমোরাপাড়া এলাকা থেকে ৪০০ কেজি গলদা ও ৩২ কেজি বাগদা চিংড়িসহ একটি নৌকা জব্দ করা হয়।