৯৮ কেজি গাঁজা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে গত বৃহস্পতিবার রাতে ৯৮ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, বৃহস্পতিবার রাতে শাহপরীর দ্বীপ মাঝরপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত বাড়ি থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, মিয়ানমারে পাচারের জন্য এসব গাঁজা মজুত করা হয়েছিল।