৯৯০টি পাখা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আকবরশাহ মাজার এলাকা থেকে গতকাল রোববার কাভার্ড ভ্যানবোঝাই ৯৯০টি বৈদ্যুতিক পাখা (ফ্যান) জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। শর্ত ভেঙে খোলাবাজারে বিক্রি করায় এসব পণ্য জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের পটিয়ায় গোল্ডেন সান লিমিটেড নামের একটি কারখানা শুল্কমুক্ত সুবিধায় বৈদ্যুতিক পাখার সরঞ্জাম আমদানি করেছিল। এসব সরঞ্জাম দিয়ে তৈরি করা ফ্যান রপ্তানি করার বাধ্যবাধকতা ছিল।