এক মাদক ব্যবসায়ীকে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে এক মাদক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ীর নাম মো. রাজু (২৫)।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ী রাজু তাঁদের সাহেবপাড়াস্থ বাড়িতে গাঁজা, ফেনসিডিল, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য রেখে দীর্ঘদিন ধরে জমজমাট ব্যবসা করে আসছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আজ তাঁর বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে সেখা​ন থেকে কয়েক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে আদালত ওই দণ্ড দেন।