'আপত্তিকর' মন্তব্যে কলেজছাত্র গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকে ধর্মীয় বিষয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে নাটোরে এক মেডিকেল কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে সদর উপজেলার শেখেরহাট গ্রাম থেকে খন্দকার মহিন নামের ওই ছাত্রকে গ্রেপ্তার করা হয়। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি ও মেডিসিন বিভাগের ছাত্র। নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, শেখেরহাট গ্রামে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদ নির্মাণে আর্থিক সহায়তাদানকারীর নামফলক স্থাপন করা হয়। দান ও নামফলকটির সমালোচনা করে স্থানীয় আবদুল মান্নান ও মহিন ফেসবুকে উসকানিমূলক মন্তব্য করেন। গত বৃহস্পতিবার রাতে তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। শুক্রবার ভোরে মহিনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।