প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আর নয় শিশুহত্যা, শিশুর জন্য নিরাপদ আবাসন চাই’ স্লোগান সামনে রেখে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে ঝিনাইদহ জেলা শহরে গতকাল মঙ্গলবার সাইকেল শোভাযাত্রা ও মানববন্ধন হয়েছে। ‘সাইক্লিস্ট ঝিনাইদহ’ নামের একটি যুব সংগঠন এর আয়োজন করে। ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন সংগঠনটির আহ্বায়ক ফিরোজ আল হাসান, সদস্য রোকনুজ্জামান, খালিদ হাসান প্রমুখ।