'আল্লাহর দল'-এর প্রধানসহ ১৬ জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর প্রধান মতিন মেহেদীসহ ১৬ জনের তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের কথা বলা হয়েছে।

গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ আদেশ দেন।

রায় ঘোষণার সময় আসামিদের সবাই আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।