'এক মাদ্রাসার ২১ ভুয়া পরীক্ষার্থী'র ঘটনায় তদন্ত শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় শায়েস্তানগর বানাতুল মুসলিমীন দাখিল মাদ্রাসার ২১ পরীক্ষার্থীর অন্যদের হয়ে পরীক্ষা দেওয়ার ঘটনা তদন্ত শুরু হয়েছে।
গতকাল সোমবার তদন্ত কমিটির তিন কর্মকর্তা ওই মাদ্রাসায় যান। এ সময় তাঁরা মাদ্রাসার অধ্যক্ষ ও পরীক্ষার্থীসহ সংশ্লিষ্টদের বক্তব্য শোনেন।
এ নিয়ে গত ২৭ নভেম্বর প্রথম আলোয় ‘এক মাদ্রাসার ২১ ভুয়া পরীক্ষার্থী’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
সূত্র জানায়, বিষয়টি তদন্ত করতে গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম তিন সদস্যের একটি কমিটি করেন।
তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমান ভূঁইয়া বলেন, ‘ভর্তি রেজিস্ট্রারসহ বেশ কিছু কাগজপত্র মাদ্রাসা থেকে আনা হয়েছে। প্রাথমিকভাবে অনিয়মের বেশ কিছু প্রমাণ পেয়েছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’