'কমল প্রভা'য় অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সোমবার রাত ১১টার দিকে মিরপুর মাজার রোডের বর্ধনবাড়ি এলাকার ‘কমল প্রভা’ নামের বাড়িটি ঘেরাও করে র‍্যাব। বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে জঙ্গিদের অবস্থান র‍্যাব চিহ্নিত করার পর বাড়ির বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জঙ্গি আস্তানাটি ঘিরে রাখার প্রায় ২৪ ঘণ্টার মাথায় মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে বাড়িটিতে পরপর তিনটি বড় ধরনের বিস্ফোরণ ঘটে। বুধবার সকালে ওই ভবনে তল্লাশি শুরু করেন বোমা নিষ্ক্রিয়কারী দল, র‍্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবিগুলো র‍্যাবের সৌজন্যে পাওয়া।

এই ভবনটির নামই ‘কমল প্রভা’। ভবনটির পঞ্চম তলায় বিস্ফোরণের পরে তোলা ছবি।

পঞ্চম তলাতেই ছিল জঙ্গি আস্তানা। বিস্ফোরণের ফলে ফ্ল্যাটটিতে আগুন ধরে যায়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, বাড়ির ভেতরে থাকা জঙ্গিরা নিজেরা বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হয়েছেন।

বিস্ফোরণের পর নিচে ছিটকে পড়া জিনিসপত্র পরীক্ষা করে দেখছেন র‍্যাবের সদস্যরা।

বিস্ফোরণের পর নিচে ছিটকে পড়া জিনিসপত্র পরীক্ষা করছে র‍্যাবের ডগ স্কোয়াড।

র‍্যাব জানিয়েছে, ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে জঙ্গি আবদুল্লাহসহ তাঁর দুই স্ত্রী থাকতেন।