'গাড়ি চুরি চক্রের' চারজন আটক: পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল সোমবার দিবাগত রাতে চার ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা গাড়ি চুরি চক্রের সদস্য। তাঁদের কাছ থেকে সাতটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার ডিএমপি গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদেবার্তায় এসব তথ্য জানানো হয়। বিকেল তিনটায় ডিএমপির তথ্যকেন্দ্রে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে ওই খুদে বার্তায় উল্লেখ করা হয়েছে।