প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাতে ‘গোপন বৈঠক’ থেকে জামায়াত-শিবিরের ১৫ জন কর্মীকে আটক করেছে সিলেট কোতোয়ালি থানার পুলিশ। গত শনিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত নগরের অভিজাত বিপণিবিতান আল হামরা শপিং সিটির একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা ‘দর্জি কল্যাণ ফেডারেশন’ নামের একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করলেও পুলিশ জানায়, জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে ‘দর্জি’ নাম দিয়ে গোপনে জামায়াত-শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় বৈঠক হচ্ছিল। এতে প্রধান অতিথি হিসেবে মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত থাকার কথা ছিল। কোতোয়ালি থানার এসআই শাহ মো. মুবাশ্বির জানান, গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।