প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক মাফিয়া চক্রের কবজায় চলে গেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। দেশের সমৃদ্ধি ও উন্নয়নের স্বার্থে এর সঙ্গে জড়িত সুযোগ সন্ধানীদের প্রতিরোধ করা হবে বলেও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম নগর শাখা আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের মুসলিম হল চত্বরে এ সভার আয়োজন করা হয়।
জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম নগর শাখার সাধারণ সম্পাদক কাজী মাহাবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সুনীল কুমার সরকার, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক প্রমুখ।