'চিৎকার' করায় প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা থানায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামার বাড়ির সামনে গিয়ে রাতে চিৎকার-চেঁচামেচি করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ব্যক্তিগত কর্মকর্তা জোবায়ের হাসানকে আটক করে সারা রাত থানায় রেখেছিল পুলিশ।
গত শনিবার রাতে নগরের কাদিরগঞ্জ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। গতকাল রোববার দুপুরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশের একটি সূত্র জানায়, গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে জোবায়ের হাসান রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাহফুজুল আলম ওরফে লোটনের বাড়িতে গিয়ে চিৎকার ও গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে জোর করে বাসার ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরে পুলিশ সেখান থেকে তাঁকে আটক করে। রাজশাহী মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, চিৎকার-চেঁচামেচি করার অভিযোগে জোবায়ের হাসানকে আটক করা হয়েছিল।
মাহফুজুল আলম বলেন, তিনি বাসায় ছিলেন না। জোবায়ের হাসান আগেও এ রকম করেছেন।