'জঙ্গি আস্তানার সবাই মরেছে আগুনে পুড়ে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গি আবদুল্লাহ। ছবি: সংগৃহীত
জঙ্গি আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার কাছে বর্ধনবাড়ি এলাকার জঙ্গি আস্তানা থেকে উদ্ধার সাতটি লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঢাকা মেডিকেল কলেজে আজ বৃহস্পতিবার বেলা ১টা ১০ মিনিট থেকে পৌনে দুইটা পর্যন্ত ময়নাতদন্ত করা হয়।

ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ বলেন, সবাই আগুনে পুড়ে মারা গেছে। এমনভাবে পুড়েছে যে নারী-পুরুষ বোঝার উপায় নেই। শুধু দুটি বাচ্চার মরদেহ বোঝা যাচ্ছে। মরদেহ থেকে কয়েকটি স্প্লিন্টার উদ্ধার করা হয়েছে। হাড়ের কিছু অংশ ডিএনএ পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।

মিরপুরের ‘কমল প্রভা’ ভবনের নিচতলায় একটি কক্ষে পাওয়া কিছু অস্ত্র। ছবি: র‍্যাবের সৌজন্যে
মিরপুরের ‘কমল প্রভা’ ভবনের নিচতলায় একটি কক্ষে পাওয়া কিছু অস্ত্র। ছবি: র‍্যাবের সৌজন্যে

ময়নাতদন্তকারী দলের অপর দুই সদস্য হলেন একই বিভাগের প্রভাষক কবীর সোহেল ও প্রদীপ বিশ্বাস।

‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি গত সোমবার রাত থেকে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ওই বাড়িতে রাসায়নিক বিস্ফোরণ হয়। এতে ওই বাড়িতে থাকা জঙ্গি আবদুল্লাহসহ সাতজন নিহত হন।