'জঙ্গি আস্তানায়' অভিযান, ডিবি কর্মকর্তা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাড্ডায় আজ রাতে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালাতে গিয়ে আহত হন ডিবির পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ছবি: প্রথম আলো
রাজধানীর বাড্ডায় আজ রাতে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালাতে গিয়ে আহত হন ডিবির পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ছবি: প্রথম আলো

রাজধানীর বাড্ডায় আজ শুক্রবার রাতে এক ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ বলছে, অভিযানের সময় জঙ্গিদের ধারালো অস্ত্রের আঘাতে এক ডিবি কর্মকর্তা আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত ডিবি কর্মকর্তার নাম বাহাউদ্দিন ফারুকী। তিনি ডিবির (দক্ষিণ) পরিদর্শক পদে কর্মরত। তাঁকে হাসপাতালে নিয়ে যান বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।
এসআই মিজান সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত আটটার দিকে বাড্ডার সাতারকুলের হোসেনপুরে জঙ্গি আস্তানা হিসেবে ব্যবহৃত একটি মেসে অভিযান চালাতে ডিবির আট সদস্যের একটি দল। অভিযানের নেতৃত্বে ছিলেন ডিবি কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী। ওই আস্তানার কাছাকাছি গেলে জঙ্গিরা ডিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ডিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে জঙ্গিরা ডিবির পরিদর্শক বাহাউদ্দিনকে কুপিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে নবগঠিত কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম, গুলশান বিভাগ ও ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই এলাকায় অভিযান শুরু করে।