'জঙ্গিচক্র হাঁড়ি না যে ভেঙে ফেলা যাবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চক্র তো হাঁড়ি না যে ভেঙে ফেলা যাবে। আমরা অনেক তথ্য সংগ্রহ করেছি। অনেক আসামি শনাক্ত হয়েছে। কিন্তু গ্রেপ্তার হয়নি।’

জঙ্গিবিরোধী বিশেষ অভিযান ও ধরপাকড়ের পর পুলিশ জঙ্গিদের চক্র ভাঙতে পেরেছে কি না—জানতে চাইলে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন।

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন দুই সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে জানাতে ডিএমপির মিডিয়া সেন্টারে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিবি।