প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেররশিয়া থেকে গত সোমবার রাতে ৫০০ গ্রাম গানপাউডার, সাতটি ককটেলসহ বজলুর রহমান (৩৯) নামের একজনকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি জেএমবির আঞ্চলিক কমান্ডার বলে দাবি করেছে পুলিশ। বজলুর রহমান শিবগঞ্জ উপজেলার হুরকিটোলা গ্রামের শীশ মোহাম্মদের ছেলে। জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ জানান, জেএমবির বৈঠকের সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে গোয়েন্দা পুলিশ তেররশিয়া-খাকসাপাড়ার আমবাগানে অভিযান চালিয়ে বজলুরকে আটক করে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে। গতকাল আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।