'জলদস্যু' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রাম থেকে ‘জলদস্যু’ কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, এ সময় কামালের কাছ থেকে দুটি শাটারগান উদ্ধার করা হয়। এ ঘটনায় ভোলা থানায় গতকাল মঙ্গলবার সকালে মামলা হয়েছে। ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল কবির জানান, মো. কামাল তেঁতুলিয়া নদীর জেলেদের আতঙ্ক। তাঁর বিরুদ্ধে আরও মামলা আছে।