'জামায়াত-শিবিরের' ২৯ জন কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ শহরে গত বুধবার অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, তাঁরা জামায়াত ও শিবিরের নেতা-কর্মী।
জেলা ডিবির ওসি মাহবুব আলম জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য জামায়াত-শিবিরের সক্রিয় নেতা-কর্মীরা গোপন বৈঠক করছেন—এমন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে শহরের বাতেন খাঁ মোড়-আরামবাগ এলাকার একটি এমএলএম কোম্পানির অফিসে অভিযান চালায় পুলিশ।