'জিনে ছাড়াতে' গিয়ে সন্তানকে মেরে ফেলল বাবা-মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জিনে ধরার চিকিৎ​সা’ করতে গিয়ে নিজের শিশু সন্তান সুমাইয়াকে (১০) মেরে ফেলল বাবা-মা। আজ মঙ্গলবার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার তারাপুর কামারবাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পরেই শাহরাস্তি থানা-পুলিশ বাবা-মাকে গ্রেপ্তার করেছে।

পুলিশের ভাষ্য, শিশুর মা আমেনা বেগম (৩৫) ও বাবা এমরান হোসেন (৪০) হোসেন সম্প্রতি কবিরাজি শুরু করেছেন। শিশু সুমাইয়াকে ‘জিনে ধরেছে’ এ জন্য ‘চিকিৎ​সা’ দিতে গিয়ে মারধর করেন তাঁরা। মারধরের একপর্যায়ে রক্তক্ষরণের পর সুমাইয়া মারা যায়। পরে স্থানীয় লোকজন আমেনা বেগম ও এমরান হোসেনকে গণপিটুনি দেয়।
শাহরাস্তি থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ মামলায় বাবা-মাকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুর লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।