প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরে জিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গত সোমবার মো. মজনু (২২) ও মো. রকেট (২৪) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, মজনু ও রকেটের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। দুজন দীর্ঘদিন ধরে পিরোজপুরের নাজিরপুর উপজেলার জুগিয়া মালিখালী গ্রামের তহুরা বেগমের সঙ্গে মুঠোফোনে জিনের বাদশা পরিচয় দিয়ে কথা বলছিল। তাঁকে একটি সোনার মূর্তি দেওয়ার কথা বলে দুই প্রতারক ইতিমধ্যে চার লাখ ৮৮ হাজার টাকা হাতিয়ে নেয়।