'জিনের বাদশা' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগে মেহেরপুরের গাংনী উপজেলা চত্বরে গত বুধবার বিকেলে ফজলু সরকার (৫০) নামের এক ব্যক্তিকে এলাকাবাসী আটক করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। ফজলুর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কমল নারায়ণপুর গ্রামে। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ফজলু বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।