প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাঘাটা উপজেলায় গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে ফরিদ উদ্দিন (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফরিদ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি সদস্য বলে দাবি পুলিশের। পুলিশ বলেছে, গোপন সংবাদের ভিত্তিতে বোনারপাড়া ইউনিয়নের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে গতকাল ভোর সাড়ে তিনটার দিকে ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর শরীর তল্লাশি করে তিনটি তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। ফরিদ উদ্দিনের বিরুদ্ধে সাঘাটা থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়েছে। ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ফরিদ জেএমবির একজন সক্রিয় সদস্য।