প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে মিজানুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবির দাবি, তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবির) একজন সক্রিয় সদস্য। গতকাল ভোরে জেলার জলঢাকা উপজেলার গোলমুণ্ডা ইউনিয়নের পশ্চিম মাঝাপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মিজানুর ওই গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে। নীলফামারী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বলেন, মিজানুরের বিরুদ্ধে জলঢাকা থানায় নাশকতার মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। নীলফামারী প্রতিনিধি