'জেএমবি সদস্য' গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের নলডাঙ্গা উপজেলায় হাবিবুর রহমান (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার খাজুরা ইউনিয়নের কুচকুড়ি বাজার থেকে গত বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছে পুলিশ।