'জেএমবির' এক নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় গতকাল বৃহস্পতিবার নুরুল হক (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। তাঁকে বাংলাদেশের নিষিদ্ধঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) গুরুত্বপূর্ণ নেতা বলে উল্লেখ করা হয়েছে। খবর আউটলুক সাময়িকীর।
গতকাল বৃহস্পতিবার আউটলুকের খবরে বলা হয়, নুরুলকে ধরতে আট মাস ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল এনআইএ। অবশেষে গতকাল বিকেলে পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত বছরের অক্টোবরে বর্ধমানের খাগড়াগড়ে ওই বিস্ফোরণে দুজন নিহত হন।