'ডাকাত' ভেবে অটোরিকশায় পুলিশের গুলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘ডাকাত’ ভেবে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় গুলি করেছে পুলিশ। তবে এতে কেউ হতাহত হননি। গত শনিবার রাতে উপজেলার মারুয়াদী এলাকায় এ ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. আরব আলী জানান, শনিবার রাতে আড়াইহাজার-মদনপুর সড়কের মারুয়াদী এলাকায় কয়েকজন দুর্বৃত্ত সড়ক অবরোধ করে ডাকাতির প্রস্তুতি নেয়। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় একটি যাত্রীবাহী অটোরিকশা দেখে পুলিশের সন্দেহ হয়। তারা অটোরিকশাটিকে থামাতে বলে। তবে অটোরিকশাটি না থামানোয় পুলিশ শটগানের তিনটি গুলি ছোড়ে।
অটোরিকশাটির চালক তিতুমীর জানান, রাতে মাসু বেগম নামের এক নারী তাঁর অটোরিকশা ভাড়া করেন। আড়াইহাজার সেন্ট্রাল হসপিটালে রোগী ভর্তি করে মাসু বেগম নিজ বাড়ি মারুয়াদীতে ফিরছিলেন। এ সময় পুলিশ তাঁর অটোরিকশাটিকে থামানোর সংকেত দেয়।