'তালিকাভুক্ত সন্ত্রাসীর' গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থানার ওয়াসা এলাকা থেকে আজ বুধবার সকালে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম বিল্লাল ওরফে মশরি। পুলিশ বলছে, বিল্লাল এলাকার চিহ্নিত সন্ত্রাসী ছিলেন। তিনি ডাকাতি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। প্রতিপক্ষের গুলিতে তিনি মারা গেছেন।

কদমতলীর থানার পরিদর্শক (তদন্ত) সাজু মিয়া প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তি বিল্লাল ডাকাত নামেও পরিচিত ছিলেন। গতকাল মঙ্গলবার গভীর রাতে মাদক ব্যবসা নিয়ে তাঁর সঙ্গে অন্য এক গ্রুপের বিরোধ দেখা দেয়। এ সময় তাঁদের গুলিতে বিল্লাল মারা যান। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।