'নৈতিকতা শিক্ষা ছাড়া দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৈতিকতা শিক্ষা ছাড়া দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়। ২০১০ সালের শিক্ষানীতিতে নৈতিকতার কথা উল্লেখ রয়েছে। দুর্নীতি প্রতিরোধ করতে হলে দুর্নীতির নির্দেশক সম্পর্কে ধারণা থাকতে হবে। তবেই রাষ্ট্র ও সমাজ থেকে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব হবে।

গতকাল সোমবার সকালে কুমিল্লায় ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধ শীর্ষক এক পরিকল্পনা সভায় কুমিল্লা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মজিদ এসব কথা বলেন।

সকাল ১০টায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার রঘুপুর বেসরকারি উন্নয়ন সংস্থা এইড কুমিল্লা কার্যালয়ে ওই সভা হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শিক্ষাবিদ আমীর আলী চৌধুরীর সভাপতিত্বে ওই সভা হয়। এতে বক্তব্য দেন দুদক কুমিল্লা জেলার উপপরিচালক সৈয়দ মো. শহীদ উল্লাহ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি মমিনুল হক চৌধুরী, সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি শাহ মো. আলমগীর খান প্রমুখ।