'পাচারকারী' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত দুই ‘মানব পাচারকারী’কে শরীয়তপুরের নড়িয়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলো জাহাঙ্গীর চৌকিদার ও রহিম ব্যাপারী। নড়িয়া থানা সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মানব পাচারকারীদের করা তালিকায় শরীয়তপুরের পাঁচজনের নাম রয়েছে। এর মধ্যে গত বুধবার উপজেলার মশুরা গ্রাম থেকে জাহাঙ্গীর এবং পরদিন বৃহস্পতিবার ছিডু মাদবরকান্দি গ্রাম থেকে রহিমকে গ্রেপ্তার করা হয়। রহিমের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে নড়িয়া থানায় একটি মামলা রয়েছে। এ মামলায় রহিম জামিনে ছিল। নড়িয়া থানার ওসি একরাম আলী মিয়া বলেন, অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।