'বন্দুকযুদ্ধে মাদকসম্রাট' নিহত: র্যাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোড এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ ফারুক নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাব বলছে, তিনি ‘মাদকসম্রাট’। বাইট্যা ফারুক ওরফে বস ফারুক নামে পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে ১৮টি মামলা থাকার কথা জানিয়েছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
ফারুকের কাছ থেকে দুই লাখ ইয়াবা, বিপুল ফেনসিডিল, বিদেশি দুটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান উদ্ধারের দাবি করেছে র্যাব।
আজ শুক্রবার সকালে র্যাব ৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন, মাদকসম্রাট ফারুককে (৪২) ধরতে র্যাব অভিযান চালায়। এ সময় ফারুক র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে পড়ে ফারুক নিহত হন।