'বন্দুকযুদ্ধে' ইয়াবা ব্যবসায়ী গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি দরিয়ানগর এলাকায় গত সোমবার রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ টেকনাফের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী জাকের হোসেন আহত হয়েছেন।
জাকের হোসেনকে (২৮) গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, রাত তিনটার দিকে টেকনাফ থেকে আসা একদল ইয়াবা পাচারকারী পুলিশের সামনে পড়ে। ধরার চেষ্টা করলে পাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে পাচারকারীরা পাহাড়ে আত্মগোপন করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় জাকের হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।