'বন্দুকযুদ্ধে' একজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. ভট্টু (৪৩) নামের এক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। গত রোববার দিবাগত রাত একটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পারগেন্ডারিয়া দ্বীপরাজ ডকইয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের দাবি, ভট্টু একটি ডাকাত দলের সর্দার।
পুলিশ জানায়, দ্বীপরাজ ডকইয়ার্ড এলাকায় একদল ডাকাত সংঘবদ্ধ হয়েছে—এ তথ্য পেয়ে সেখানে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল কয়েকটি গুলি ছোড়ে। পুলিশও গুলি চালায়। পরে দলের অন্য সদস্যরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় ভট্টুকে আটক করা হয়। তাঁর শরীর তল্লাশি করে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও ১২টি গুলি উদ্ধার করা হয়। পরে তাঁকে চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ভট্টুর বিরুদ্ধে থানায় ডাকাতির চারটি ও একটি হত্যা মামলা রয়েছে। ভট্টুর বাড়ি ভোলার লালমোহনের ধরভোতা গাইনপল্লী। তিনি কামরাঙ্গীরচরের লালগুদাম এলাকায় থাকতেন।