'বন্দুকযুদ্ধে' দুই জেলায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল ও লক্ষ্মীপুরে গত বুধবার রাতে আধা ঘণ্টার ব্যবধানে র্যা ব ও পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে টাঙ্গাইলে র‌্যাবের গুলিতে দুজন এবং লক্ষ্মীপুরে পুলিশের গুলিতে একজন নিহত হন।
র‌্যাব ও পুলিশের দাবি, টাঙ্গাইলে নিহত হয়েছেন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক প্রধান ফজলু মিয়া (৪০) ও তাঁর সহযোগী উজ্জ্বল মিয়া (৩৫)। লক্ষ্মীপুরে নিহত মো. কাউছার (৪০) জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন হত্যাসহ একাধিক মামলার আসামি।
টাঙ্গাইল: র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)১২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকীর ভাষ্যমতে, গত বুধবার রাত দেড়টার দিকে তাঁরা খবর পান পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির লোকজন সদর উপজেলার যুগনী হাটে বৈঠক করছে। র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যা বও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন ফজলু ও উজ্জ্বল। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি রিভলবার, সাতটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। নিহত দুজনের বাড়ি খোর্দ যুগনী গ্রামে। ফজলু মিয়ার নামে টাঙ্গাইল সদর থানায় একাধিক হত্যা মামলাসহ অন্তত ২০টি মামলা রয়েছে।
গতকাল ময়নাতদন্ত শেষে নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্ত শেষে দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
লক্ষ্মীপুর: জেলার পুলিশ সুপার আ স ম মাহতাবউদ্দিনের ভাষ্যমতে, বুধবার দুপুরে কাউছারকে জেলা পাসপোর্ট কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলায়। পরে রাত দুইটার দিকে তাঁকে নিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের ৩ নম্বর সেতুর ভৈরবনগর রাস্তার মোড়ে অস্ত্র উদ্ধারের যায় পুলিশের একটি দল। সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় কাউছার গলায় ও পায়ে গুলিবিদ্ধ হন। আরও তিন পুলিশ সদস্য আহত হন। আহত ব্যক্তিদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কাউছারকে মৃত ঘোষণা করেন।
গতকাল বৃহস্পতিবার নিহত ব্যক্তির পরিবারের সদস্য ও স্বজনেরা বলেন, কাউছার দুই বছর আগে সৌদি আরব থেকে ফেরেন। সেখানে আবার যাওয়ার জন্য বুধবার দুপুরে পাসপোর্টের কাজে লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে যান। এ সময় ডিবি পুলিশ পরিচয়ে তাঁকে তুলে নেওয়া হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। গতকাল সকালে তাঁরা খবর পান, কাউছার বন্দুকযুদ্ধে মারা গেছেন।
এদিকে স্থানীয় যুবদলের কয়েকজন কর্মী জানান, কাউছার ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন। তাঁকে বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হয়েছে।