'বন্দুকযুদ্ধে' দুজন গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক জামায়াত ও এক বনদস্যু গুলিবিদ্ধ হয়েছেন। গত শুক্রবার রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদরে ও শ্যামনগর উপজেলায় সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় এসব ঘটনা ঘটে।
কলারোয়ায় গুলিবিদ্ধ শামছুর রহমান ওরফে বুলবুল (৩০) জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিককল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি। তিনি উপজেলার গাজনা গ্রামের আতাউর রহমানের ছেলে। গুলিবিদ্ধ অপরজন হলেন সুন্দরবনের বনদস্যু আলিম বাহিনীর দ্বিতীয় প্রধান কামরুল ইসলাম (৪০)। তাঁর বাড়ি শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামে।
তবে গুলিবিদ্ধ দুজনই দাবি করেছেন, পুলিশ বাড়ি থেকে তাঁদের ধরে নিয়ে গুলি করেছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগ অস্বীকার করেন।