'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুবেল মিয়া (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার রাত একটার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের তোল্লাপাড়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।
নিহত রুবেল মিয়া নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামের ফায়েজ মিয়ার ছেলে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, একদল দুর্বৃত্ত ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এই সংবাদের ভিত্তিতে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতেরা। আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে রুবেল গুলিবিদ্ধ হন। তাঁকে উদ্ধার করে ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল মঙ্গলবার দুপুরে রুবেলের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।