'বন্দুকযুদ্ধে' নিহত ১, চাপাতি ও বোমা উদ্ধারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ সদর উপজেলার কোলাহাটি ইউনিয়নের আড়ুয়াকান্দি এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, নিহত যুবকের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে চারটি বোমা, একটি চাপাতি ও অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখের ভাষ্য, পুলিশের টহল দল রাতে ওই এলাকায় গেলে সন্ত্রাসীরা হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ গোলাগুলি চলে। পরে ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়।
আজবাহার আলী শেখের তথ্যমতে, ঘটনাস্থলে একটি শাটারগান, দুটি গুলি ও ১০ জোড়া স্যান্ডেল পাওয়া গেছে।