'বন্দুকযুদ্ধে' সন্দেহভাজন ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে মুসলিম নগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. ইউসুফ (৩৫)। তাঁর বাড়ি দোহার।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের ভাষ্য, ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের সঙ্গে পুলিশের ওই বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়।