'বন্দুকযুেদ্ধ' বিএনপির নেতা গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গত শুক্রবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আক্তার ফারুক (২৭) নামে বিএনপির এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানিয়েছে, ‘বন্দুকযুদ্ধের’ পর তাঁকে একটি পাইপগানসহ গ্রেপ্তার করা হয়েছে। তবে ফারুকের পরিবার বলছে, পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে তাঁকে গুলি করেছে।