'বাংলা ভাইয়ের সেকেন্ড ইন কমান্ড' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই উপজেলার পাচঁপাকিয়া বিহারিপুর গ্রামের নিজ বাড়ি থেকে ‘বাংলাভাইয়ের সেকেন্ড ইন কমান্ড’ জেএমবি সদস্য আবুল হোসেন মাস্টারকে (৪৫) গ্রেপ্তার করেছে আত্রাই থানা-পুলিশ। আজ শনিবার সকাল আটটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মাসউদ চৌধুরী বলেন, ২০০৪ সালে ওই এলাকায় বাংলা ভাইয়ের নেতৃত্বে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ক্যাডারেরা সর্বহারা নিধনের নামে হত্যা, নির্যাতন, ভাঙচুর ও লুটপাটসহ ব্যাপক তাণ্ডব চালায়। এ সময় জগদাস স্কুলের সহকারী শিক্ষক মাওলানা আবুল হোসেন মাস্টার নিজ স্কুলে ক্যাম্প স্থাপন করে বাংলা ভাইয়ের সেকেন্ড ইন কমান্ড হিসেবে নানা নাশকতা ও অপরাধে জড়িয়ে পড়েন। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।

ওসি আরও জানান, আত্রাই থানায় তাঁর বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ একাধিক নাশকতার মামলা রয়েছে। নতুন করে জেএমবি সদস্য আবুল মাস্টার এলাকায় নাশকতাসহ দলকে সংগঠিত করা শুরু করেছিলেন বলে ওসি দাবি করেন।