'বাংলাদেশি বংশোদ্ভূত যুবক আইএসের আত্মঘাতী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার টরন্টো থেকে পাঁচ বছর আগে নিখোঁজ হওয়া এক যুবককে জঙ্গিগোষ্ঠী আইএসের আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে সন্দেহ করছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল।

ওই যুবকের নাম তাবিরুল হাসিব। তিনিসহ বাংলাদেশি বংশোদ্ভূত চার যুবক আইএসে যোগ দেওয়ার জন্য পাঁচ বছর আগে মধ্যপ্রাচ্যের উদ্দেশে টরন্টো ছাড়েন। আন্দ্রে পুলিন নামে এক ব্যক্তি তাঁদের আইএসে যোগ দিতে উৎসাহিত করেন। পুলিন আইএসের হয়ে লড়াই করে ২০১৩ সালে সিরিয়ায় মারা যান।

মাঝখানে একবার কানাডায় ফিরেছিলেন হাসিব। এরপর আবার সিরিয়ায় যান। তবে তিনি এখনো বেঁচে আছেন, নাকি মারা গেছেন তা স্পষ্ট নয়।

জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের উগ্রবাদবিষয়ক বিশেষজ্ঞ অমরনাথ অমরাসিংগাম বলেন, ইন্টারপোলের তালিকায় ১৭৩ জন সন্দেহভাজন উগ্রবাদীর তথ্য উঠে এসেছে। সেখানে হাসিবের নাম আছে। তবে এদের মধ্যে কে কে বেঁচে আছেন বা মারা গেছেন, তা নিশ্চিত হওয়া কঠিন।