'বাল্যবিবাহমুক্ত' ইউনিয়নে বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নে অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ে নিবন্ধন করার দায়ে কাজী ও তাঁর এক সহকারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত রোববার সন্ধ্যায় রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শফি কামাল ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

গত মাসে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী চরআলগী ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেছিলেন।

ইউএনও এস এম শফি কামাল বলেন, গত ১০ অক্টোবর চরআলগী ইউনিয়নের কাজী মো. জসীম উদ্দিন ভূয়া জন্মনিবন্ধন সনদের ভিত্তিতে অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ে নিবন্ধন করেন। খবর পেয়ে রোববার জসিম উদ্দিন ও তাঁর সহকারী মো. সিরাজ উদ্দিনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় তাঁদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এর আগে গত শনিবার একই ইউনিয়নে সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে বাল্যবিবাহ দেওয়ায় ওই ছাত্রীর বাবা মো. মহিউদ্দিন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ওমর ফারুককে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।