'বোমা মেশিন' জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চলতি নদে টাস্কফোর্সের অভিযানে গতকাল সোমবার ছয়টি অবৈধ ‘বোমা মেশিন’ জব্দ করা হয়েছে। এসব বোমা মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হতো। সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খন্দকার, বিশ্বম্ভরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তালুত, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ডলুরা বিওপির সুবেদার মো. আবদুর রশিদের নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এই অভিযান চালায়। সুনামগঞ্জে বিজিবির ২৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান খান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। সুনামগঞ্জ অফিস