প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জাফলংয়ের পিয়াইন নদে গতকাল বুধবার টাস্কফোর্স অভিযান চালিয়ে চারটি বোমা মেশিন ও দুটি শ্যালোমেশিন ধ্বংস করেছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই নদের পাথর কোয়ারি নয়াবস্তি, কান্দিবস্তি, বল্লাঘাট ও মন্দিরের জুম এলাকায় অভিযান চালিয়ে ওই চারটি বোমা ও দুটি শ্যালোমেশিন ধ্বংস করা হয়। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আজিজুল ইসলামের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।