'বোমায়' আহত তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক তরুণ মারা গেছেন। তাঁর বাড়ি শরীয়তপুরের জাজিরা থানায়। সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় বোমা বিস্ফোরণে ওই তরুণ আহত হন বলে দাবি এক স্বজনের।

নিহত তরুণের নাম রবিউল সানি ওরফে অনিক (২০)। আজ মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে মারা যান তিনি।
এ ঘটনায় আহত হয়ে অন্য একজন একই হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর মো. মোকসেদ (১৭)। তাঁর বাড়িও একই এলাকায়।
অনিকের সঙ্গে হাসপাতালে আসা তাঁর চাচা জাহাঙ্গীর মাতব্বরের ভাষ্য, জাজিরায় আজ বেলা ১১টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে বোমা বিস্ফোরিত হয়। এতে অনিকসহ কয়েকজন আহত হন। আহত অনিক ও মোকসেদকে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় অনিকের মৃত্যু হয়।