'মানুষ মনের কথা প্রকাশ করতে পারছে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী রাজনৈতিক দলকে দমিয়ে রাখতে মামলা-হামলার কারণে দেশের মানুষ ভালো নেই। সাধারণ মানুষও তাঁর মনের কথা প্রকাশ করতে পারছে না। এ কথা বলেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী।

গতকাল শুক্রবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীণাবন্দ ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরুর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই সরকার আজ মানুষকে জিম্মি করে রেখেছে। মানুষ মনের কথা প্রকাশ করতে পারছে না। ক্ষোভ, উত্তেজনা আর বিতর্ক ছড়িয়ে পড়ছে সর্বত্র। ক্ষমতাসীন দলের নেতাদের কারণে সাধারণ জনগণ অতিষ্ঠ। দেশের কেউ এখন সুখে নেই। মামলা-হামলায় জর্জরিত করে বিরোধী দলকে দমিয়ে রাখা হচ্ছে। 

লক্ষ্মীণাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সহসভাপতি আবদুল মান্নান, জেলা বিএনপির উপদেষ্টা নজরুল ইসলাম।