প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় মহাসড়কে চলাচলকারী যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় ‘লাঠিবাহিনীর’ ১২ সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে নগদ ৫১ হাজার টাকা, চাঁদা তোলার রসিদ এবং পাঁচটি লাঠি। তাঁদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে।
শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া শহরের ভবেরবাজার, এরুলিয়া এবং মাটিডালি বিমানমোড় এলাকা থেকে ওই ১২ জনকে আটক করা হয়।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বলেন, ওই ১২ জন ছাড়াও একই অভিযোগে গত দুই দিনে পৃথক অভিযানে মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার প্রথম আলোয় ‘সব অপরাধের গোড়া চাঁদাবাজি’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।