'শুকরিয়া লাশটা পেয়েছিলাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিএল কলেজে সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র পারভেজ কত বড় সন্ত্রাসী হতে পারেন যে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গিয়ে হত্যা করল—এ প্রশ্ন নিহত পারভেজের বোন নাইমুন হাসিনের। গত বছরের ৩১ জুলাই তাঁর একমাত্র ভাইকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়।
নাইমুনের অভিযোগ, র‌্যাব-৬ তাঁর একমাত্র ছোট ভাইকে ধরে নিয়ে যায়। বেশ কিছুদিন পর নড়াইলে একটা হেলিপ্যাডে তাঁর মৃতদেহ মেলে।